Read more
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট
ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট বানানো। যেমন ধরুন এটার লেয়াউট কেমন হবে। হেডারে, মেনু কোথায় থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্ন ভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কি হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কিভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনার এর কাজ। আর এই ডিজাইন নির্ধারণ করতে ব্যাবহার করতে হবে কিছু টুলস যেমন PHOTOSHOP, GIMP ইত্যাদি এবং কিছু Markup এবং Scripting Language যেমন HTML, CSS এবং JavaScript ইত্যাদি। ওয়েব ডিজাইনারদের কে আমরা Front-end ডেভেলপার ও বলতে পারি।
আর ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটা ওয়েব সাইটের প্রাণ সঞ্চার করা।
একজন ওয়েব ডিজাইনার যে ডিজাইন তৈরি করেন তার প্রতিটা উপকরণকে ফাংশনাল এবং ডাইনামিক করার জন্য পরিচালিত কর্মকান্ডই হচ্ছে ওয়েবডেভেলপমেন্ট।
একটা ওয়েব সাইট কে তিনটা ভাগে বিভক্ত করা যায় যেমন ডিজাইন বা টেমপ্লেট, কনটেন্টম্যানেজমেন্ট সিস্টেম এবং ডাটাবেস।
একজন ওয়েব ডেভেলপার এই তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় ঘটিয়ে পুরো সিস্টেমটি কে সক্রিয় এবং ডাইনামিক করে থাকেন।
একজন ওয়েবডেভেলপারের কাজ হচ্ছে ডাটা প্রসেসিং, ডাটাবেস নিয়ন্ত্রণ, সিকিউরিটি নির্মান, ইউজার এবং এডমিনের ক্ষমতা নিয়ন্ত্রণকরা, এপ্লিকেশনের সকল ফিচারকে ফাংশনাল এবং ডাইনামিক করা এবং সমগ্র সিস্টেমের কার্যকারীতা এবং ব্যবহার যোগ্যতা নিয়ন্ত্রণ করা ।
আপনাকে একজন ভালো ওয়েব ডেভেলপার হতে হলে PHP, MySQL এর পাশাপাশি HTML, CSS, JAVASCRIPT, JQUERY, Bootstrap এর সম্পর্কে বিশদ জ্ঞান রাখতে হবে।
কোনটা শিখবেন? ডিজাইন ? নাকি ডেভেলপমেন্ট?
এক কথায় বলব আপনি যদি ক্রিয়েটিভ হন, আপনার চয়েস গুলো যদি হাজার জনের চেয়ে সুন্দর হয় তাহলে আপনি ওয়েব ডিজাইনিং এ ভালো করতে পারবেন। অন্যথায় ওই দিকে না যাওয়া ই ভালো। কেননা মার্কেটে একশ জন ডেভেলপার এর বিপরীতে একজন ডিজাইনার লাগে। তারমানে বুজতেই পারছেন ডিজাইনিং সেক্টর এ প্রতিযোগিতা অনেক বেশি। অন্যদিকে ওয়েব ডেভেলপার হওয়ার জন্য অত বেশি ক্রিয়েটিভ হওয়া লাগেনা।
ধরেন আমি তা ভালোভাবেই শিখলাম। পরে কোথায় এবং কি ভাব কাজ করবো?
অনলাইন মার্কেটপ্লেস গুলো যেমনঃ upwork.com, freelancer.com, fiverr.com ওয়েব পেইজ ডিজাইনার এবং ওয়েব ডেভেলপারদের যথেষ্ট চাহিধা রয়েছে। এইসব মার্কেট গুলোতে আপনি সর্বনিম্ন ২ ডলার থেকে ১০০ ডলার পর্যন্ত প্রতি ঘন্টা আয় করতে পারেন। তা ছাড়া themeforest.net, codecanyon.net এর মতো মার্কেট প্লেসে আপনি আপনার তৈরী ওয়েব এপ্লিকেশন গুলো বিক্রি করে প্রতি মাসে লক্ষ টাকা আয় করতে পারেন। এবং বাংলাদেশে হাজার হাজার সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি গুলোতে আপনি চাকরিও করতে পারেন। এই সেক্টরে বড় সুবিধা হচ্ছে আপনি কম্পিউটার সাইন্স এ পড়া লেখা না করেও সফটওয়্যার কোম্পানি গুলোতে ভালো স্যালারি তে জব করতে পারবেন।

0 Reviews
Please don't comment spam messege